২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ১১:৫৫| বসন্তকাল|

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু কারামুক্ত

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
বিএনপি daily jagoroni দৈনিক জাগরণী

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিনে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ এই তথ্য নিশ্চিত করে তিনি জানান, বিকাল পৌনে চারটার দিকে মহাসচিব ফখরুল ইসলাম ও আমির খসরু কারাগারের মূল ফটক থেকে বেরিয়ে আসেন। তারা দুজনই কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার ঘটনা ঘটলে ২৯ অক্টোবর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসভবন থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২ নভেম্বর দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকেও গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ একাধিক অভিযোগে পুলিশের করা মামলায় বিএনপির এই দুই নেতাকে গ্রেপ্তার দেখানো হয়।

Please Share This Post in Your Social Media

এ সম্পর্কিত আরো সংবাদ