২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ২:১০| বসন্তকাল|

গাজীপুরের কাশিমপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান,জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

গাজীপুরের কাশিমপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে যৌথ অভিযান পরিচালনা করেছে তিতাসের চন্দ্রা গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন অফিসের একটি ভ্রাম্যমাণ দল।

মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ অভিযানে অন্তত ২টি বহুতল ভবন ও একটি ছোট শিল্প কারখানার প্রায় ৩০টি অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।এসময় অবৈধ সংযোগকারী অভিযুক্তদের থেকে প্রায় ২ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা শাখার বিশেষ টাস্কফোর্স। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী আক্তার,চন্দ্রা বিক্রয় শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ আল মামুন, ইমার্জেন্সি শাখার ব্যবস্থাপক আমিনুর রহমান,প্রকৌশলী মোঃ তৌহিদুল আরেফিন-উপব্যবস্থাপক, উপ সহকারী প্রকৌশলী নূর নবী,আতাউর রহমান,আসাদ হাওলাদার ব্যাটালিয়ন আনসার ও কাশিমপুর থানা পুলিশের সদস্যরা।

তিতাস গ্যাসের চন্দ্রা আঞ্চলিক অফিসের বিক্রয় শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ আল মামুন জানান,” দীর্ঘদিন ধরে কাশিমপুর এলাকার বিভিন্ন অলিতে গলিতে ডাইরেক্ট লাইন টেনে অবৈধভাবে গ্যাস ব্যবহার করছিলেন কিছু অসাধু ভোক্তা। এতে সরকার বিপুল রাজস্ব হারানোর পাশাপাশি গ্যাসের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছিল। অভিযানে জব্দ করা হয় পাইপলাইন, রেগুলেটরসহ বিভিন্ন সংযোগ সামগ্রী।”

অভিযানের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী আক্তার বলেন “অবৈধ গ্যাস সংযোগ শুধু আইন লঙ্ঘনই নয়, বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। নিয়মিত অভিযান চালানো হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধ সংযোগের কারণে এলাকাজুড়ে গ্যাসের চাপ কমে যেত। দীর্ঘদিন পর এ ধরনের অভিযান হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সামনে আরও বড় পরিসরে অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

এ সম্পর্কিত আরো সংবাদ